২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমায় নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকাগুলোতে গাড়িবোমা ও রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া অধুষ্যিত শাব এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। সেখানে দুটো গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় ৯ জন এবং আহত হয় ২৫ জন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইরাকে সম্প্রতি হামলা বাড়িয়েছে সুন্নি মুসলিম বিদ্রোহীরা।

আল কায়েদা এবং আদিবাসূ যোদ্ধা সংশ্লিষ্ট ইসলামপন্থি জঙ্গিরা এরই মধ্যে রামাদি এবং ফাল্লুজার নিয়ন্ত্রণ নিয়েছে।

তাদের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় শহর ফাল্লুজার নিয়ন্ত্রণ নিতে সেখানে শনিবার রাতভর গোলা ছুড়েছে ইরাকের সেনাবাহিনী। এতে অন্তত আটজন নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।