২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনাইয়ে বোমা বিস্ফোরণে মিশরীয় সেনা নিহত

মিশরের উত্তর সিনাইয়ে সেনাবাহিনীর সাঁজোয়া যানের নীচে এক বোমা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুজন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 12:05 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

শনিবার উত্তর সিনাইয়ের আরিস টাউনের নিকট এ ঘটনা ঘটে।সিনাইয়ে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানরত সেনাবাহিনীর যানবাহন চলাচল করে, এমন একটি রাস্তার মধ্যে বোমা পুঁতে রেখেছিল সশস্ত্র ব্যক্তিরা, জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।সাঁজোয়া যানটি ওই রাস্তা অতিক্রমের সময় বোমাটির ওপর উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়।২০১১ সালে সাবেক স্বৈরাচারী শাসক হোসনি মুবারকের পতনের পর থেকেই সিনাই উপদ্বীপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।এই সুযোগে প্রতিবেশী ইসরায়েল ও মিশরীয় লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাতে তৎপর হয়ে ওঠে উগ্রপন্থী ইসলামী জঙ্গিরা।এরপর ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থী মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করলে বেপরোয়া হয়ে ওঠে জঙ্গিরা। সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার সিনাইয়ে “সন্ত্রাসীদের” দমন করতে অভিযান শুরু করেছে।