২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের গোয়ায় ভবন ধসে নিহত ১৪

ভারতের গোয়া রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বহু আহত হওয়া ছাড়াও ধ্বংসস্তূপের নিচে ৪০ জনের মতো আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 09:52 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

শনিবার গোয়ার রাজধানী পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরের ক্যানাকোনা টাউনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।ক্যানাকোনার রুবি আবাসিক এলাকায় নির্মাণাধীন তিনতলা ওই ভবনটির একাংশ ধসে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ধসে পড়ার সময় ভবনটিতে ৫০ জনেরও বেশি শ্রমিক কর্মরত ছিল বলে জানিয়েছেন তারা।উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে।ভবন নির্মাতা কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার।ধ্বংসস্তুপ থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তেরজন শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।ধ্বংস্তুপের মধ্যে কয়েক ডজন শ্রমিক আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাদের উদ্ধারে গ্যাস কাটার ও ক্রেন ব্যবহার করা হচ্ছে।