প্রধানমন্ত্রী স্বীকৃতির দাবি চেক নির্বাচনে বিজয়ীর
চেক প্রজাতন্ত্রের সোস্যাল ডেমক্রেট নেতা বোহুস্লাভ সোবোতকা প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সোবোতকা এই আহ্বান জানান।তিনি বলেন, “সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠানকে এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটি দলকে সরকার গঠনে বাধা দেওয়ার অধিকার কারো নেই।”“আমার ধারণা, প্রেসিডেন্ট ও সরকারের মধ্যে দ্বন্দ্বের মধ্য দিয়ে ২০১৪ সালটি বাজেভাবেই শুরু হবে।”গোয়েন্দাগিরি ও ঘুষ কেলেঙ্কারির দায় নিয়ে জুনে মধ্যডানপন্থী সরকারের পতন হলে অক্টোবরে আগাম নির্বাচনের আয়োজন করা হয়।নির্বাচনে সোস্যাল ডেমক্রেট সোবোতকা অল্প ব্যবধানে বিজয়ী হন। এতে ২০০৬ সালের পর আবার সোস্যাল ডেমক্রেট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়।সরকার গঠনের আশায় সোমবার প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের নাম প্রেসিডেন্ট মিলোস জিম্যানের কাছে পেশ করেছেন সোবোতকা।কিন্তু জিম্যান ও সোবোতকা পরস্পরের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাই সোবোতকার শরিক দলগুলো আশঙ্কা করছে, সোবোতকাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে দেরী করে প্রেসিডেন্ট জিম্যান মন্ত্রিসভা তার অনুকূলে গঠন করার জন্য সোবোতকার ওপর চাপ সৃষ্টি করতে পারেন।এক বছর আগে দেশের প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রক্রিয়ার ওপর অতিরিক্ত প্রভাব তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন জিম্যান।সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়ার পর বাকি মন্ত্রীদের নিয়োগ দেবেন প্রধানমন্ত্রী।অক্টোবরের নির্বাচনের আগ থেকেই জিম্যানের মিত্রদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল যারা এখনো সরকার পরিচালনা করছে।দেরি না করেই জিম্যানের নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন সোবোতকা।
