২৩ বছর পর চিঠির উত্তর!
একটি বোতলে চিঠি ভরে ২৩ বছর আগে তা উত্তর সাগরে ছুঁড়ে মেরেছিলেন এক বালিকা। এতদিন পর নেদারল্যান্ডস থেকে সেই চিঠির উত্তর এসেছে। আর ওই বালিকা ততদিনে পরিপূর্ণ নারী।
ইংল্যান্ডের হেবডেন ব্রিজের অধিবাসী জো অ্যাভেরিয়ানোভ ১৯৯০ সালের ১২ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার সময় একটি ফেরি থেকে ওই বোতলটি ছুঁড়ে মারেন। ওই সময় তার বয়স ছিলো মাত্র ১০ বছর।এবার বড়দিনের সময় তিনি একটি চিঠি পান যেটা ইউরোপ থেকে তার পিতামাতার ঠিকানায় পোস্ট করা হয়েছে।নেদারল্যান্ডস থেকে এক দম্পতি ওই চিঠির উত্তর দিয়েছেন। তারা অ্যাভেরিয়ানোভের মূল চিঠিটিও পাঠিয়েছেন।অ্যাভেরিয়ানোভ বিস্ময়ের সঙ্গে বলেন, বোতলে ভরা বার্তাটি কতদূর ভ্রমণ করেছে!অ্যাভেরিয়ানোভ তার চিঠিতে লিখেছিলেন, “প্রিয় বন্ধু, আমার নাম জো লেমন। তুমি কি দয়া করে আমাকে লিখবে, আমি এটা খুবই পছন্দ করবো।““আমার বয়স ১০ বছর। আমি ব্যালে নাচ, বাঁশি এবং পিয়ানো বাজানো পছন্দ করি। আমার স্পার্কলে নামের একটি ইঁদুর ও স্পেকলে নামের একটি মাছ আছে।“চিঠির উত্তরে লেখা হয়, “প্রিয় জো, গতকাল আমি আমার স্ত্রীর সঙ্গে ওস্টারস্চেল্ড এর বাঁধের ওপর দিয়ে হাঁটার সময় সাগর থেকে ভেসে আসা আবর্জনার স্তুপের মধ্যে একটি ছোট্ট প্লাস্টিকের বোতল খুঁজে পাই যেটাতে তোমার চিঠিটা ছিল।“
