২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর প্রধানমন্ত্রী হবেন না মনমোহন

আসন্ন নির্বাচনে কংগ্রেস জয় লাভ করলেও ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন মনমোহন সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 01:44 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এক সংবাদ সম্মেলনে মনমোহন সিং বলেন, “তিনি নতুন প্রধানমন্ত্রীর হাতে ব্যাটন তুলে দেবেন।“প্রায় একদশক ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মনমোহন। এই পুরো সময়ে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো তিনি এই ধরনের কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করলেন বলে বিবিসি জানিয়েছে।সরকারের কার্যক্রমের বিষয়ে পর্যাপ্ত তথ্য না দেয়ার অভিযোগে প্রায়ই মনমোহনকে সমালোচনার শিকার হতে হয়েছে।সংবাদ সম্মেলনে মনমোহন অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও দুর্নীতির বিষয়েও কথা বলেন।এরআগে বৃহস্পতিবার বিজেপি’র জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি মনমোহনের সমালোচনা করে বলেন, “যখন তিনি বুঝতে পারলেন তার সরকার দুর্নীতিতে পুরোপুরি ডুবে গেছে তখন তার কেমন অনুভূতি হয়েছে। কেন তিনি নিজেই নিশ্চিত করে বলছেন না যে তিনি ভুলপথে ছিলেন, যখন পরিস্থিতি বিশেষ করে এটাই চাইছে।“সাম্প্রতিক বছরগুলোতে বর্তমান কংগ্রেস জোট সরকারকে বেশকিছু দুর্নীতির অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। প্রতিনিধিরা জানান, এরফলে সরকারের ওপর থেকে ধীরে ধীরে জনগণের আস্থা উঠে যাচ্ছে।সম্প্রতি চারটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন আসন্ন জাতীয় নির্বাচনেও হয়তো কংগ্রেস হেরে যাবে।