২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপানের জনসংখ্যা কমায় রেকর্ড’

২০১৩ সালে জাপানের জনসংখ্যা ২ লাখ ৪৪ হাজার হ্রাস পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই সংখ্যা রেকর্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 01:07 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৩ সালে জাপানে ১০ লাখ ৩১ হাজার শিশু জন্মগ্রহণ করে যা ২০১২ সালের তুলনায় ৬ হাজার কম বলে বিবিসি জানিয়েছে।

বিভিন্নসূত্রে জানা গেছে, ২০১৩ সালে জাপানে ১২ লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা ২০১২ সালের তুলনায় ১৯ হাজার বেশি।

বেশ কয়েকবছর ধরেই জাপানের জনসংখ্যা কমছে। জনসংখ্যা হ্রাসের বর্তমান এই ধারা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে দেশটি একতৃতীয়াংশ জনসংখ্যা হারাবে।

জাপানের এক চতুর্থাংশ মানুষের বর্তমান বয়স ৬৫ বছরেরও বেশি। ২০৬০ সাল নাগাদ এই হার ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছে যাবে।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালের মার্চ পর্যন্ত জনসংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৬৭৯ জন গণনা করা হয়েছে যা একবছর আগের জনসংখ্যার তুলনায় দশমিক ২ শতাংশ কম।