২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দ্বিতীয় মান-সময় অঞ্চল ঘোষণা

দীর্ঘ ৬৬ বছর ধরে ভারতের মান সময় অনুযায়ী চলার পর পুরনো চা বাগানের সময় বা দিনের আলো বাঁচানোর সময়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম। ১৫০ বছর আগে ব্রিটিশ চা বাগানের মালিকরা এই সময়ের প্রবর্তন করেছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এই সিদ্ধান্ত অনুসারে ভারতের উত্তর-পূ্র্বাঞ্চলীয় রাজ্যগুলো তাদের মান সময় ভারতে প্রচলিত বর্তমান মান সময় থেকে এক ঘন্টা বাড়িয়ে দেয়ার জন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, “এ ধরনের একটি মান সময় চা বাগানগুলোতে আগে থেকেই প্রচলিত আছে। এটি চালু করা হলে লোকজন আরো উদ্যমী হবে এবং আমরা জ্বালানিশক্তিও বাঁচাতে পারবো।”সরকারের ভাষ্যমতে যুক্তি খুব পরিষ্কার, আসাম ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, প্রচলিত মান সময় অনুযায়ী সূর্য ওঠে ভোর ৫টার দিকে আর শীতকালে বিকেল ৫টার মধ্যেই অন্ধকার হয়ে যায়, গ্রীষ্মকালে আর একটু পরে সন্ধ্যা হয়।তাই ভারতের প্রচলিত মান সময়ের সঙ্গে লেগে থাকার অর্থ দিনের আলো অপচয় করা এবং উৎপাদন হ্রাস করা। যেমন, গুজরাটের কোনো কৃষকের তুলনায় আসামের কোনো কৃষাণ বা কৃষাণী একঘন্টা আগেই কাজে যাওয়ার জন্য তৈরি থাকে।ভারতীয় চা অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক রবিন বরঠাকুর আসামের চা বাগানে প্রচলিত সময়ের ধারা বিষয়ে বলেন, “এই বিষয়টি প্রচলিত হয়েছে কারণ এখানে ভারতের অন্যান্য অংশের তুলনায় আগে দিন শুরু হয়। এ কারণেই সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”ভারতের মান সময় বা আইএসটি উত্তর প্রদেশের এলাহাবাদের সময়কে প্রমাণ ধরে নির্ধারণ করা হয়েছে।