২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ভূমিকম্পে নিহত ১, আহত ৩০

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে অন্তত একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভিতে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

রাজধানী তেহরান থেকে ৭৫০ মাইল দক্ষিণে প্রদেশের বাসতাক শহরে বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ৫।ভূমিকম্প কবলিত এলাকার ঘর-বাড়ি পুরনো ও মাটির তৈরি হওয়ায় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।