‘বৈধভাবে গাঁজা বিক্রি’
যুক্তরাষ্ট্রের কলরাডোতে বুধবার ক্রেতাদের লম্বা লাইনে দাড়িয়ে গাঁজা কিনতে দেখা গেছে। কলরাডো বিশ্বের প্রথম রাজ্য যেখানে গাঁজা বিক্রেতাদের রাজ্যের পক্ষ থেকে লাইসেন্স দেয়া হয়েছে। এরফলে তারা প্রকাশ্যে গাজা বিক্রির আইনগত অনুমতি পেয়েছে।
এই অনুমতি আমেরিকার মাদকগ্রহণের সংস্কৃতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।রাজ্যের প্রায় তিন ডজন ওষুধের দোকান যেগুলো এর আগে শুধুমাত্র চিকিৎসা প্রয়োজনে গাঁজা বিক্রি করতে পারতো তাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী গাঁজা বিক্রির অনুমতি দেয়া হয়েছে।রাজ্যের রাজধানী ডেনভারে বুধবার প্রথমবারের মতো বৈধভাবে গাঁজা কিনতে শতশত ক্রেতা লাইনে দাঁড়ান। তাদের অনেকে দূরের কোনো রাজ্য থেকে এসেছেন।তারা অনেকে ভয়াবহ ঠাণ্ডা ও বরফের মধ্যে কয়েক ঘণ্টা বাইরে গাদাগাদি করে দাঁড়িয়ে থেকেছে।ভার্জিনিয়ার লিসবার্গের ৩১ বছর বয়সী প্রতিরক্ষা ঠিকাদার জ্যাকব এলিয়ট বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি কখনও কল্পনা করতে পারিনি এটা হবে।“যদিও প্রায় এক বছর আগে থেকেই কলরাডোতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা নিজের কাছে গাঁজা রাখা, গাঁজা চাষ করা ও ব্যক্তিগত খরচে গাঁজা ক্রয় করার বৈধতা পেয়েছিল। ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে ওই বৈধতা দেয়া হয়েছিল।এছাড়া বুধবার থেকে কলরাডোতে ভাং উৎপাদন, বিক্রি ও কর দেয়ার পদ্ধতি ও অন্যান্য রাজ্যে অ্যালকোহল বিক্রির মতো করে বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
