২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পঙ্কিল’ দূর হয়ে উত্তর কোরিয়ায় ঐক্য সুদৃঢ় হয়েছে’

‘দলীয় পঙ্কিল’ দূর হয়ে উত্তর কোরিয়ায় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন নেতা কিম জং উন। নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় ফুফা চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে উন প্রথম এ প্রতিক্রিয়া প্রকাশ করেন। তবে সরাসরি থায়েকের নাম উচ্চারণ করেননি তিনি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

দেশদোহিতার অভিযোগে ক্ষমতার নেপথ্য নায়ক এবং প্রভাবশালী চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ১৩ ডিসেম্বরে ঘোষণা করে উত্তর কোরিয়া।এ পদক্ষেপে আঞ্চলিক অস্থিতিশীলতা দেখা দেয়া নিয়ে উদ্বেগ বেড়ে যায়। উন অবশ্য তার নববর্ষের বার্তায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন। তবে কোরীয় উপদ্বীপে আরেকটি যুদ্ধ বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটাবে বলে হুঁশিয়ার করে উন বলেন, এর উত্তাপ থেকে যুক্তরাষ্ট্রও রেহাই পাবে না।রাষ্ট্রীয় টিভি সম্প্রচারে পূর্ব-ধারণকৃত বার্তায় কিম জং-উন দাবি করেন, তার দল দলীয় আবর্জনা দূর করার দৃঢ় পদক্ষেপ নিয়েছে।বিপ্লব-বিরোধী ও দল-বিরোধীদের বিরুদ্ধে সময়োচিত এবং সঠিক পদক্ষেপের কারণে দলের মধ্যে ঐক্য জোরদার হয়েছে এবং এর ফলে দেশে ঐক্য ও সংহতি একশ’ গুণ বেড়ে গেছে বলে মন্তব্য করেন উন।২০১১ সালের ডিসেম্বরে কিম জং-উনের বাবা ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং-উন। থায়েক তার ক্ষমতার নেপথ্য নায়ক ছিলেন বলে মনে করা হয়।