রাষ্ট্রদ্রোহিতা মামলায় মুশাররফের বিচার শুরু
রাষ্ট্রদ্রোহিতা মামলার সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিচার শুরু করেছে পাকিস্তানের বিশেষ আদালত। মুশাররফের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে শুনানি।
প্রতিহিংসাপরায়ণ হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিচার করা হচ্ছে অভিযোগে মুশাররফ আদালতে হাজির হননি।
মুশাররফের আইনজীবীরা তার যথেষ্ট নিরাপত্তা না থাকাকে আদালতে তার অনুপস্থিতির কারণ হিসাবে উল্লেখ করেছেন।
মুশাররফের আদালতে যাওয়ার পথে বোমা পাওয়ার খবরে গত সপ্তাহে মামলার শুনানি পিছিয়ে দেয় আদালত।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করে সংবিধান লঙ্ঘনের অভিযোগে মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড হতে পারে।
মুশাররফের বিরুদ্ধে খুন এবং বিচারবিভাগের কাজে বিঘ্ন সৃষ্টিরও অভিযোগ আছে।
বুধবার আদালতের শুনানিতে মুশাররফের আইনজীবী আহমেদ রাজা কাসুরি আদালতকে বলেন, নিরাপত্তার কারণে তার মক্কেল আদালতে হাজির হতে পারছেন না। মুশাররফের বাসভবনে যাওয়ার পথে পেতে রাখা বিস্ফোরক উদ্ধারের কথা জানান তিনি।
এছাড়াও মুশাররফ ন্যায়বিচার পাবেন না বলে যুক্তি দেখান তার আইনজীবীরা।
এ ব্যাপারে তারা বলেন, বিচার বিভাগের সঙ্গে মুশাররফের শত্রুতার ইতিহাস আছে এবং মামলায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জড়িত আছেন, যাকে একসময় অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন মুশাররফ। একারণে মুশাররফের এ বিচারপ্রক্রিয়াকে প্রতিহিংসাপরায়ন বলে উল্লেখ করেন আইজীবীরা।
