২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জাতি-ইরান বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অগ্রগতি

সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে ভাল অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 09:18 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

নভেম্বরে দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, “শেষ এ বৈঠকটিতে অপেক্ষাকৃত ভাল অগ্রগতি হয়েছে। ইরানি বিশেষজ্ঞরা এখন রাজনৈতিক নেতাদের কাছে তাদের প্রতিবেদন পেশ করবেন। কারণ, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায়ে সমাধান করা প্রয়োজন”।তবে বৈঠকে ৭ টি দেশ ২৪ নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে সম্মতির কতটা কাছাকাছি পৌঁছেছে বা চুক্তি বাস্তবায়নের কোনো দিন তারা নির্ধারণ করতে পেরেছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় আরাকচি কেবল বলেছেন যে, কিছু বিষয় নিয়ে আরো উচ্চ পর্যায়ে সমঝোতা হওয়া প্রয়োজন।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ আশঙ্কা থেকেই পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির জন্য ইরানের ওপর কয়েকবছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তারা।