‘মিশরে পার্লামেন্টের আগেই প্রেসিডেন্ট নির্বাচন’
পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে পারে মিশরের অন্তর্বর্তী সরকার।
এপ্রিলের মধ্যেই সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসিকে মিশরের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জন্যই আগের ঘোষিত ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ পরিবর্তন করা হচ্ছে।সোমবার এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের কয়েকজন কর্মকর্তা।এর আগে জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপে পার্লামেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার।কিন্তু দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের এই সময়ে সরকারকে নেতৃত্ব দেয়ার জন্য একজন নির্বাচিত নেতা দরকার, এ যুক্তিতে ঘোষিত পরিকল্পনার পরিবর্তন চান সমালোচকরা।পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে বিভক্তি তৈরি হওয়ার আগেই একটি রাজনৈতিক জোট গঠন করে এগিয়ে যাওয়া দরকার বলেও মনে করেন তারা।একটি খসড়া সংবিধান যা ১ ডিসেম্বর শেষ করা হয়েছে, তাতে কোন নির্বাচন আগে হবে সেই বিষয়টি উন্মুক্ত রেখে নির্বাচনের ধারাবাহিকতা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন চান। বিষয়টি নিয়ে তারা অন্তর্বর্তী সরকার প্রধান আদলি মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে এর পক্ষে সুপারিশ করেছেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কর্মকর্তারা।সম্প্রতি বিষয়টি নিয়ে মনসুরের সঙ্গে তাদের চারটি বৈঠক হয়েছে।ওই কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন, “এই চারটি বৈঠকে উপস্থিত সেনা প্রতিনিধিরা বিষয়টির সঙ্গে একমত হয়েছেন। বৈঠকে উপস্থিত অধিকাংশই প্রেসিডেন্ট নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছেন। এতে মনে হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনই প্রথমে হবে।”এক সেনা কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত প্রায় সব দলই প্রেসিডেন্ট নির্বাচন আগে অনুষ্ঠানের দাবি করেছে, তাই সম্ভবত প্রেসিডেন্ট নির্বাচনই আগে আয়োজন করা হবে।”কায়রো বিশ্ববিদ্যালেয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক কামাল আল সায়িদ বলেছেন, “প্রেসিডেন্ট নির্বাচন আগে আয়োজন করা হল সিসিকে রাষ্ট্র প্রধান বানানোর প্রক্রিয়া তরান্বিত করা।”“যেসব লোক পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করছে, তাদের তা করার কারণ তারা সিসিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।”প্রেসিডেন্ট নির্বাচন আগে হলে তাতে একচ্ছত্র ক্ষমতার প্রেসিডেন্ট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিরোধীরা।এভাবে সিসি প্রেসেডেন্ট নির্বাচিত হলে মিশর আবারও সেনাবাহিনীর প্রভাববলয়ে ফিরে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে সিসি’ই নির্বাচিত হবেন বলে সাধারণভাবে ধারণা করা হচ্ছে।তবে ৫৯ বছর বয়সী সেনাপ্রধান ফাত্তাহ আল সিসি এখনও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে কোনো ঘোষণা দেননি। এ বিষয়ে এখনও তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সিসি’র ঘনিষ্ঠ সেনা কর্মকর্তারা।
