২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর রাষ্ট্রীয় টিভি, বিমানবন্দরে সন্ত্রাসী হামলা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানীতে রাষ্ট্রীয় টিভি’র সদরদপ্তর এবং বিমানবন্দর বন্দুকধারীরা হামলা চালিয়ে দখল করে নেয়ার পর এর পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 07:32 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

টিভি সদরদপ্তর, আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের সামরিক ঘাঁটি প্রতিটি স্থানই হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল। তারা টিভি ভবনে হামলা চালিয়ে কয়েকজনকে জিম্মিও করে।

পাল্টা হামলায় প্রায় ৪০ জন হামলাকারী নিহত হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। টিভি ভবনের চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে লুবুম্বাসির উপকণ্ঠে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে।

কঙ্গোর খনিজসম্পদ-সমৃদ্ধ কাতাঙ্গা প্রদেশের প্রধান শহর লুবুম্বাসির কয়েকজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।