২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নেটো গাড়িবহরে হামলায় নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে বিদেশি সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্তত ৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী(আইএসএএফ)।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 06:53 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র এক টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করেন। হামলায় বহু সংখ্যক বিদেশি সেনা হতাহত হওয়া ছাড়াও অনেক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

ওদিকে, আইএসএএফও তাদের তিন সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।