দক্ষিণ সুদানে তেলকূপ বিদ্রোহীদের দখলে
দক্ষিণ সুদানে বিদ্রোহী নেতা রিক ম্যাকারের অনুগত যোদ্ধারা রাজধানীর অর্ধেক অংশ দখল করে নেয়া ছাড়াও কয়েকটি তেলকূপ দখল করেছে।
সুদানে গৃহযুদ্ধ এড়াতে আফ্রিকার নেতাদের আলোচনা চলার মধ্যে বৃহস্পতিবার একথা জানাল সরকার ও সেনাবাহিনী।সেনা মুখপাত্র কর্নেল ফিলিপ আগুয়ের জানিয়েছেন, আপার নীলের রাজধানী মালাকালে ম্যাকারের সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।তিনি জানান, বিদ্রোহী সেনারা শহরের অর্ধেক এবং সরকারি সেনারা বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে। শিগগিরি বিদ্রোহীরা পরাজিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।ওদিকে, দক্ষিণ সুদানের পেট্রোলিয়াম মন্ত্রী স্টিফেন ধিউ দাও জানান, বিদ্রোহীরা ইউনিটি প্রদেশের তেলকূপ দখল করে নিয়েছে। তেলকূপ দখলের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব তেলকূপ বিদ্রোহীরা ধ্বংস করে দিতে পারে।এর আগে, বৃহস্পতিবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলমারিয়াম দেজালেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা দেশটিতে প্রায় দু’সপ্তাহের চলমান লড়াই-সহিংসতা বন্ধের উপায় নিয়ে কথা বলেন।
