২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি উঁচুসেতু থেকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে অন্ততপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 02:36 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

কুম পা মুয়াং নামের ওই সেতুটি ১৬৫ ফুট উঁচুতে অবস্থিত বলে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, বাসটিতে ৩৩ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজনের অবস্থা গুরুতর।

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। চলতি বছরের জুলাইয়ে দেশটির মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।

সড়ক নিরাপত্তা ব্যবস্থার নিম্নমান এবং ব্যস্ত রাস্তার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনার হার এত বেশি।

কুম পা মুয়াং সেতুটি থাইল্যান্ডে উঁচু পিলারের ওপর স্থাপিত কয়েকটি সেতুর একটি।স্থানীয় পুলিশ কমান্ডার সুকিত সামানা জানান, “আমাদের বিশ্বাস, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।”

বাসযাত্রীদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিল না বলে ধারণা করা হচ্ছে।