২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় পিরানহার আক্রমণে আহত ৭০

আর্জেন্টিনায় রিও পারানা নদীতে ভয়ংকর পিরানহাগোত্রীয় মাছের আক্রমণে আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 12:38 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বড়দিন উদযাপন উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ এই নদীর তীরে ভিড় জমিয়েছিলেন।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দেশটির রোসারিও শহরের জরুরি সেবা বিভাগের পরিচালক ফেদেরিকো কর্নেইয়ার বৃহস্পতিবার জানান, পিরানহা গোত্রের পালোমেতাস নামের এই মাছের আক্রমণে সাতবছর বয়সী এক বালিকা তার হাতের একটি আঙুল প্রায় হারাতে বসেছে। এ ছাড়াও ডজনেরও বেশি মানুষের শরীরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে।

টেলিভিশনকে তিনি আরো বলেন, “এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। এটি স্বাভাবিক ঘটনা হতো যদি বিচ্ছিন্নভাবে কোনো মাছ কাউকে আক্রমণ করতো। কিন্তু এই ঘটনার বিস্তার ও ভয়াবহতা বিশাল। এটি নিঃসন্দেহে ব্যতিক্রম।”

জনপ্রিয় পারানা নদীর তীরে এই ঘটনা ঘটে। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩শ’ কিলোমিটার উত্তরে এর অবস্থান। ছুটির দিনগুলোতে অনেক আর্জেন্টাইন একটু স্বস্থির আশায় এই নদীর তীরে ভিড় জমান।