২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিবাহিত মেয়েদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ভারতে বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ এলাকার সোমগড় গ্রাম পঞ্চায়েত অবিবাহিত মেয়েদের মুঠোফান ব্যবহার নিষিদ্ধ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চয়েতের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। পঞ্চায়েতের এক সদস্য বুধবার একথা জানান। কোনো মেয়ে এ নির্দেশ অমান্য করলে তার পরিবারকে গুণতে হবে বড় অঙ্কের জরিমানা।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, গ্রামবাসীদের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সব পরিবারকেই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে বলে জানানো হয়েছে পঞ্চয়েতের পক্ষ থেকে।

তবে বিহারের পঞ্চায়েতি রাজ মন্ত্রী ভীম সিং বলেছেন, মেয়েদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা কিংবা ফোনরাখতে না দেয়ার অধিকার পঞ্চায়েতের নেই।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ জানালে বিহার সরকার পঞ্চয়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বিহারে মুঠোফোনের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে বিহারের আওরঙ্গবাদের একটি গ্রামে স্কুলে পড়ুয়াদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।