২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শহর মিরানশাহের কাছে একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় চারজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 02:21 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

নিহতরা সবাই সন্দেহভাজন সন্ত্রাসী বলে কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে।

আফগান সীমান্তবর্তী মিরানশাহ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কুতাব খেল গ্রামে বুধবার দিবাগত মধ্যরাতে ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

মিরানশাহের এক কর্মকর্তা জানান, ড্রোন হামলায় আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর। হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই আফগান বংশোদ্ভূত।

পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা নিয়ে বেশকিছুদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে টানাপড়েন চলছে। পাক সরকার অসংখ্যবার প্রতিবাদ ও নিন্দা জানালেও ড্রোন হামলা বন্ধ করেনি যুক্তরাষ্ট্র।