২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় নিহত ৩৪

ইরাকের রাজধানী বাগদাদের খ্রিস্টান এলাকাগেুলোতে বড়দিনে গির্জার কাছে একটি গাড়িবোমাসহ কয়েকদফা বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বাগদাদের দক্ষিণাঞ্চলে দৌরা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা বুধবার প্রার্থনা শেষে গির্জা থেকে বেরোনোর সময় দাঁড় করে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ২৪ জন নিহত হয়। নিহতদের বেশির ভাগই খ্রিস্টান। হামলার দায় তাৎক্ষাণিকভাবে কেউ স্বীকার করেনি।

অন্যদিকে, একই অঞ্চলে আরেকটি খ্রিস্টান এলাকার একটি জনাকীর্ণ বাজারে দুটো বোমা বিস্ফোরণে নিহত হয় আরো ১০ জন।

সম্প্রতি ইরাকে সহিংসতার মাত্রা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এ বছর একে পর এক বোমা হামলায় প্রাণ হারিয়েছে বহু মানুষ।

এ সপ্তাহে শিয়া ধর্মীয় উৎসবের আগেও দফায় দফায় গাড়ি বোমা, গুলি এবং আত্মঘাতী হামলায় বহু মুসলিম নিহত হয়েছে।