২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-পরমাণু প্রকল্পে চীনের ৬৫০ কোটি ডলার সহায়তা

পাকিস্তানের প্রধান পরমাণু বিদ্যুৎ প্রকল্পে ৬শ’৫০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বন্দরনগর করাচিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে পাকিস্তান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত মাসে ৯শ’৫৯ কোটি ডলারের এ প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেন। তবে প্রকল্পটিতে অর্থায়নের পরিকল্পনার ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।

অর্থায়ন সংক্রান্ত কাগজপত্র দেখিয়ে রয়টার্স জানায়, চীনের জাতীয় পরমাণু সহযোগিতা সংস্থা ‘সিএনএনসি’ ওই প্রকল্পে অন্তত সাড়ে ৬শ’ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

পরমাণু কেন্দ্রটিতে দুটি চুল্লি নির্মাণ করা হবে। প্রতিটি চুল্লি ১১শ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন করবে। ২০১৯ সাল নাগাদ শেষ হবে এর নির্মাণকাজ।