২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে নতুন অভিযানের প্রস্তুতি সেনাবাহিনীর

দক্ষিণ সুদানের সেনারা বিদ্রোহী নিয়ন্ত্রিত বোর শহরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সালভা কির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 06:50 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

পার্লামেন্টে তিনি বলেন, সেনাবাহিনী ওই শহরে অভিযানে নামতে প্রস্তুত।

মার্কিন নাগরিকদেরকে নিরাপদে ওই এলাকা থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে সেনা অভিযানে বিলম্ব করা হয়েছে বলে জানান কির।

জংলি এলাকার বোর শহর বুধবার দখল করে নেয় বিদ্রোহীরা।

দক্ষিণ সুদানে এক সপ্তাহের জাতিগত সহিংসতায় গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা দেশটিতে রক্তক্ষয়ী পরিস্থিতি বিরাজ করার বর্ণনা দিয়েছেন।

দক্ষিণ সুদানে লড়াই চলছে মূলত সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের নুয়ের জাতিগত দল এবং প্রেসিডেন্ট কিরের জাতিগত দল দিনকার মধ্যে।

দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকে হাতে অস্ত্র তুলে নেয়া বিদোহীরা দুই প্রধান জাতিগত দলের এ লড়াইয়ের মধ্যে বুধবার গুরুত্বপূর্ণ বোর শহর দখল করে নেয়।

এ শহরটি এখন ম্যাকারের অনুগত বাহিনীর কব্জায় বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের মুখপাত্র।