মিশরে তিন শীর্ষ আন্দোলনকর্মীর জেল
মিশরে সাম্পতিক দিনগুলোর বিক্ষোভে ভূমিকা রাখার অভিযোগে তিন শীর্ষ আন্দোলনকারীকে ৩ বছরের জেল দিয়েছে আদালত।
আহমেদ মাহের, আহমেদ দৌমা এবং মোহাম্মদ আদেল নামের এই শীর্ষ তিন আন্দোলনকারী ২০১১ সালে হোসনি মুবারক পতনের দাবিতে বিক্ষোভের অগ্রভাগে ছিলেন।
সাম্প্রতিক দিনগুলোতেও বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে তারা দোষী সাব্যস্ত হয়েছেন।তিনজনের বিরুদ্ধে ৫০,০০০ মিশরীয় পাউন্ড জরিমানাও করা হয়েছে।
আদালতে রায় পড়ার সময়টিতে অনেকেই দেশে ‘সামরিক শাসন নিপাত যাক’ বলে শ্লোগান দেয়। আমরা একটি রাষ্ট্রে বসবাস করছি, সামরিক শিবিরে না, বলতে থাকে বিক্ষোভকারীরা।
আন্দোলনকর্মীরা বলছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুডের ওপর সেনা-সমর্থিত সরকার দমানপীড়ন চালাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা ধর্মনিরপেক্ষ কর্মী আন্দোলনের সদস্যদেরও দমনাভিযানের লক্ষ্যবস্তু করেছে।
