২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবার যাবজ্জীবন কারাদণ্ড!

পাঁচজন নারীকে হত্যার দায়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি নারী আদালতের বিচারক এক ব্যক্তিকে পাঁচবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

দণ্ডিত অপরাধী কুপ্পুস্বামী ২০০৯ সালে ওই নারীদের খুন করেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।

বৃহস্পতিবার তামিলনাড়ুর পুদোকত্তি জেলা আদালতের বিচারক এম সামবাসিভাম এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাগুলো একটির পর একটি কার্যকর করার আদেশ দেন বিচারক।

নিহত নারীদের একজনকে খুন করার আগে ধর্ষণ করার দায়ে কুপ্পুস্বামীকে আরো ১০ বছর কারাবাসের সাজা দেন বিচারক। এছাড়া অপরাধীকে আরো ১১ হাজার রুপি জরিমানা ও অনাদায়ে আরো ছয়মাস কারাবাসের দণ্ড দেয়া হয়।

২০০৯ সালে পুদোকত্তি জেলার আলাদা আলাদা জায়গায় ওই পাঁচ নারীর সম্পদ ডাকাতি করে তাদের খুন করেন কুপ্পুস্বামী। ওই বছরই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।