২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে মেয়রসহ নিহত ৪

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনয় একুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের গুলিতে একজন মেয়রসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গুলিবর্ষণ চলাকালে বিমানবন্দরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত যাত্রীরা প্রাণ বাঁচাতে এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করে।

নিহত উকোল টালুম্পা জাম্বোয়ানগা ডেল সুরের ছিলেন লাবানগা শহরের মেয়র। তাকে হত্যার উদ্দেশে ছোঁড়া গুলিতে আরো তিন সহযাত্রী নিহত হন বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক জোসে হোনরাডো।

নিজ পরিবারসহ বিমানবন্দরের টার্মিনালের বাইরে অপেক্ষা করার সময় টালুম্পাকে বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি করে। এ সময় বিমানে চড়ে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হোনরাডো।