রাশিয়ায় সাধারণ ক্ষমা বিষয়ে আইন পাস
রাশিয়ার আইনপ্রণেতারা বেশকিছু কারাবন্দীকে রাষ্ট্রীয় ক্ষমা করার বিষয়টিকে সমর্থন করেছেন।
ওই কারাবন্দীদের মধ্যে দেশটিতে আলোড়ন তোলা পুসি রায়ট ও দ্য গ্রিনপিস আর্কটিক আন্দোলনকর্মীরাও রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
রাশিয়ার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে আইনটি অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে এটি কার্যকর করা হবে।
অন্তত ২০ হাজার কারাবন্দী এর আওতায় পড়বে। যাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক, পঙ্গু, প্রবীণ, গর্ভবতী নারী ও যেসব নারীদের সন্তান রয়েছে তারা পড়বেন।
এছাড়া গ্রিনপিস জাহাজ থেকে আটক করা ৩০ জনের ওপর থেকেও হয়তো অভিযোগ তুলে নেয়া হয়েছে।
সম্প্রতি ওই ৩০জন যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক তাদের জেল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের রাশিয়া ত্যাগের অনুমতি দেয়া হয়নি।
রাশিয়ার পাঙ্ক ব্যান্ড পুসি রায়ট এর দুই সদস্য মারিয়া অ্যালিওখিনা ও নাদেঝদা তলকোন্নিকোভাকেও তিন মাসের মধ্যে ছেড়ে দেয়া হতে পারে।
এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক আন্দোলনকর্মী যারা ২০১২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন তারাও রয়েছেন।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাশিয়া হওয়ার ২০বছর পূর্তি উপলক্ষ্যে এই রাষ্ট্রীয়ক্ষমা করা হচ্ছে। আইনটি প্রকাশিত হওয়ার পর থেকেই এটি কার্যকর হবে।
তবে কারাবন্দীদের মু্ক্তি দিতে ছয় মাস লেগে যেতে পারে।
