২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুরসির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিদেশি সংগঠনগুলোর সঙ্গে ষড়যন্ত্র করাসহ সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগে বিচারে মুখে দাঁড় করানো হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 08:32 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

কৌঁসুলিরা বলছেন, মুরসি ফিলিস্তিনি গেরিলাদল হামাস এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে জোট গড়ে তুলেছিলেন।

মুরসির সঙ্গে তার দল মুসলিম ব্রাদারহুডের সাবেক নেতা ও সহযোগী মিলিয়ে আরো ৩৪ জনের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে।

জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর খুন ও সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে এরই মধ্যে মুরসির বিচার হয়েছে।

২০১২ সালে ডিসেম্বরে রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ দমনাভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মানুষ হতাহতের ঘটনার অভিযোগে গত মাসে মুরসিকে বিচার করা হয়।

বিচারপ্রক্রিয়া মুলতবি রাখা হয়েছে ৮ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে অন্য নানা অভিযোগে ২৩ ডিসেম্বরে তার বিচার হওয়ার কথা রয়েছে।