২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে এবার মেডিকেল সেন্টারে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেই চলেছে। চলতি সপ্তাহের শুরুতে এক স্কুলে ছাত্রের গুলিতে দুইজন মারাত্মক আহত হওয়ার পর ফের দেশটির একটি মেডিকেল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। এবার নিহত হয়েছেন একজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের রেনো শহরে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

শহরের রিনাউন মেডিকেল সেন্টারের অ্যাডভান্স মেডিসিন বিভাগে ওই বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ করে। এতে একজন নিহত হওয়া ছাড়াও আরো দুইজন আহত হন। পরে বন্দুকধারী নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

দুপুর ২টা পাঁচের দিকে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। তারা প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি চালিয়ে বন্দুকধারীর খোঁজ করে।

গুলিবর্ষণকারী ও তার গুলিতে হতাহতদের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। গুলিবর্ষণের কোনো উদ্দেশ্য জানতে পারেনি কর্তৃপক্ষ।

নেভাদার গণনিরাপত্তা বিভাগ জানিয়েছে, আহতদের হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের মধ্যে একজন নারী চিকিৎসকও রয়েছেন।