২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত, ৬ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

কাবুলে নেটো-নেতৃত্বাধীন সামরিক কমান্ড বলেছে, বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে বিমানটি জঙ্গি হামলায় বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে না।

আফগানিস্তানে কয়েক মাসের মধ্যে বিদেশি সেনাদের জন্য এটিই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।