চীনে দাঙ্গায় ১৬ জনের মৃত্যু
চীনের দুর্গম পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং-এ দাঙ্গা চলাকালে পুলিশের গুলিতে ১৪জন নিহত হয়েছেন। এ সময় আরো দুই পুলিশও নিহত হন।
রোববার এ ঘটনা ঘটে বলে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে সোমবার জানানো হয়।
প্রদেশটির সরকারি সংবাদমাধ্যম তিয়ানশান সরকারের বরাত দিয়ে জানিয়েছে, “সাবেক সিল্করোড শহর কাশগারের কাছে একটি গ্রামে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালালে তাদের ওপর একদল মানুষ বিস্ফোরক ও ছুরি নিয়ে হামলা চালায়।”
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
