২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান

ছয় বিশ্বশক্তির কাছ থেকে যথাযথ আচরণ না পেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 12:01 AM

Updated : 23 Aug 2022, 07:29 PM

ইরানে বিদ্যমান নিষেধাজ্ঞায় আরো কিছু ইরানি ব্যক্তিত্ব এবং কোম্পানিকে অন্তর্ভুক্ত করে এর পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ ২৪ নভেম্বরের জেনেভা চুক্তির পরিপন্থি বলে এরই মধ্যে সমালোচনা করেছে ইরান।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পদক্ষেপ নেয়। কিন্তু ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত বলে দাবি করে আসছে।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের আরো ১৯ জন ব্যক্তিত্ব ও কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনার পর ভিয়েনায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় ছেদ পড়ে। জেনেভা চুক্তি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা চলছিল।

ফেইসবুকে এক পোস্টিংয়ে জারিফ যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের যুতসই জবাব ইরান দেবে- এমন মন্তব্য করলেও বলেন, “আমরা জেনেভায় আন্তরিক আলাপ-আলোচনা চালিয়ে যাব”।