চীনে অবৈধ ওষুধবিরোধী অভিযান, আটক ১৩শ’
চীনে অবৈধ ওষুধের বিরুদ্ধে দেশব্যাপী ছয়মাসের অভিযান চালানোর পর ১৩শ’ জনেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
অবৈধ ও ভুয়া ওষুধ তৈরি, অনলাইনে তা বিক্রি ও প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিটিআই।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বছর জুনে পুলিশ অনলাইনে অবৈধ ড্রাগ বিক্রির বিরুদ্ধে তিনটি জোরালো অভিযানের পাশাপাশি বিশেষ কর্মসূচি নেয়।
এখনো পর্যন্ত পুলিশ বাহিনী ২৯ টি প্রদেশিক পর্যায়ের এলাকায় ১৪০টি অবৈধ ওয়েবসাইট ও অনলাইন ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ১৩ শতাধিক জনকে আটক করা ছাড়াও নয় টনের বেশি ভুয়া ঔষুধ ও এর কাঁচামাল আটক করেছে পুলিশ।
