২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দামেস্ক-হোমস সেনাবাহিনীর দখলে

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরের সংযোগ সড়কের দখল করেছে সেনাবাহিনী। বিদ্রোহীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের কারণে গত কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল লেবানন সীমান্তবর্তী এ সড়কটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

বিবিসি জানায়, রাজধানীর ৮০ কিলোমিটার উত্তরে এ সড়কের পাশের নাবাক শহরের বেশির ভাগ এলাকাও সেনারা দখল করেছে।

নাবাকের অধিবাসীদের ওপর সরকারী বাহিনীর নির্যাতনের কথা জানিয়েছে বিরোধী পক্ষ। একটি শিল্প এলাকায় ৫ শিশুকে গুলি করে হত্যার কথা জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সরকারপন্থি মিলিশিয়ারা এবং লেবাননি শিয়া ইসলামিক মুভমেন্ট হিজবুল্লাহদের নিয়ে সরকারি সেনারা নভেম্বরের মাঝামাঝিতে কালামাউন পর্বতে বিদ্রোহী যোদ্ধাদের উৎখাত করা এবং সীমান্তের এপার ওপারের সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দেয়ার জন্য অভিযান চালায়।

সেনাবাহিনী এরই মধ্যে দামেস্ক এবং হোমস শহর বরাবর কারা এবং দেইর আত্তিয়া শহরগুলো দখল করে নিয়েছে। তবে নাবাকের চারপাশে লড়াই চলতে থাকার কারণে মূল সড়কগুলো ২০ দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে রাজধানীতে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।