২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনিনের মূর্তি ভেঙে উত্তাল বিক্ষোভ ইউক্রেনে

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউক্রেন। সরকারবিরোধী বিক্ষোভকারীরা সাবেক সোভিয়েত প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভেঙে ফেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের প্রতীকী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)কে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে জোট বাঁধার যে পরিকল্পনা নিয়েছেন তার বিরুদ্ধে নতুন করে এ বিক্ষোভ করে সরকার-বিরোধীরা।

ইউক্রেনের ওপর রাশিয়ার প্রভাব কমানোর দাবিতে সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে ইউক্রেনে। এরই ধারাবাহিকতায় রোববার কিয়েভ স্বাধীনতা চত্বরে বিক্ষোভকালে সেখানে থাকা লেনিনের মূর্তি ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।

পরে লেনিনের মূর্তিটি যেখানে ছিল সে জায়গায় একটি লাল পোস্টারে লেখা হয় “ইয়ানুকোভিচ, এরপর আপনার পালা।” মূর্তিটির জায়গায় একটি ইইউ এর পতাকাও ওড়ায় বিক্ষোভকারীরা।

ইউক্রেন সরকার গত মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই শুরু হয় গণবিক্ষোভ। ২০০৪ সালের ‘অরেঞ্জ রেভল্যুশন’ এর পর ইউক্রেনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।