২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ লাখ অভিবাসীকে নিজ দেশে পাঠাচ্ছে সৌদি

অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের পর এবার তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 11:08 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রিয়াদের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ২০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেবে। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইথিওপিয়া ও সোমালিয়ার অনেক নাগরিক রয়েছেন।

এ দেশগুলোই তিন কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে শ্রমশক্তির বড় জোগানদাতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বব্যাংকের হিসাব মতে, বৈদেশিক মুদ্রার দ্বিতীয় বৃহত্তম বাজার সৌদি আরব। যুক্তরাষ্ট্রের পরেই তাদের স্থান। গত বছরে দেশটি থেকে ২৮ বিলিয়ন ডলার বিভিন্ন দেশে যায়।

একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থার মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সৌদি আরবের লাখ লাখ ডলার মুদ্রা বিদেশে যাওয়া বন্ধ হবে। তবে এর প্রভাব পড়বে পূর্ব আফ্রিকার দেশগুলোতে।

অবৈধ অভিবাসীদের তাড়াতে পারলে বছরে ৭ বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে  সৌদি অর্থনীতিবিদদের আশা করছেন।