সিরিয়ার আলেপ্পোয় রকেট হামলা, নিহত ১৭
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।
বুধবারের এ হামলায় নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিকসহ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা নিহতের সংখ্যা ১৮ উল্লেখ করেছে। আবাসিক এলাকায় ‘সন্ত্রাসীরা’ রকেট ছুড়েছে বলে জানিয়েছে সানা।
আলেপ্পোর ফুরকান এবং মেরিদিয়ানে এ রকেট হামলায় অন্তত আরো ৩০ জন আহত হওয়ারও খবর জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
