২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে আত্মঘাতী বোমায় নিহত ৪

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Dec 2013, 06:45 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

মঙ্গলবার হামলাকারী জিসর আল-আবিয়াদ এলাকায় অবস্থিত কার্যালয়ে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে ৪ জন নিহত এবং ১৭ জন আহত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর পরিচালক রমি আব্দুলরহমান বলেছেন, কার্যালয়টি ব্যবহার করত মৃত সেনাদের আত্মীয়রা এবং জায়গাটি কোনো সামরিক স্থান ছিল না।

সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনাভিযানের মুখে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়ে তা রূপ নেয় গৃহযুদ্ধে।

এ যুদ্ধে দামেস্কের কেন্দ্রস্থল এবং সিরিয়ার প্রধান শহর ও নগরগুলো আসাত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও রাজধানীর প্রাণকেন্দ্রে প্রায়ই বোমা এবং রকেট হামলা চালাচ্ছে বিদ্রোহীরা।