২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ১০

ইরাকের উত্তরাঞ্চলে এক দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2013, 04:49 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

পুলিশ জানায়, রোববার রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরপূর্বে মুকদাদিয়া শহরে বিশিষ্ট এক সরকারপন্থি মুসলিম আদিবাসীর দাফনানুষ্ঠান চলাকালে এ হামলা হয়।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আল কায়দা-সংশ্লিষ্ট জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এমন ধারণার ওপর ভিত্তি করে সম্প্রতি জঙ্গিরা স্থানীয় সুন্নি নেতা ও তাদের সমর্থকদের ওপর ঘন ঘন হামলা চালাচ্ছে।

গত পাচ বছর ধরে ইরাককে নৃশংস হামলার ধাক্কা সামলাতে হচ্ছে। জঙ্গিরা বেসামরিক জনগণ ও নিরাপত্তাবাহিনীর ওপর বেশি বোমাবাজি করছে এবং গুলি চালাচ্ছে।

ইরাক সরকারের দাবি প্রতিবেশী সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে ইরাকে সহিংসতা বেড়েছে। মূলত ইরাকের আল কায়দা অংশের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি দল সংঘাত আরো তীব্রতর করার চেষ্টা করছে বলে মনে করছে সরকার।

এর আগে শুক্রবার পুলিশ ১৮ জনের মৃতদেহ উদ্ধার করে, যাদের মধ্যে একটি সুন্নি উপজাতির শেখ ও তার ছেলের মৃতদেহও ছিল।

এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, বাগদাদের কাছে একটি জায়গায় তাদেরকে নির্যাতনের পর মাথায় গুলি করে হত্যা করা হয়।