নিলামে ডাইনোসর!
১৬ কোটি বছর আগের একটি বিরল ডিপ্লডোকাস ডাইনোসরের ফসিল যুক্তরাজ্যে নিলাম হয়েছে ৪ লাখ পাউন্ডে।
ডাইনোসরটির ডাকনাম দেয়া হয়েছে ‘মিসটি’। প্রদর্শনের জন্য এটি পরে জনস্মুখে আনা হবে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান ‘সামারস প্লেস অকশন’।
ডাইনোসারটির ফসিলের খোঁজ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উইয়োমিংয়ে। ১৭ মিটার (৫৬ ফুট) লম্বা একটি মাদি ডাইনোসর এটি।
“পূর্ণাঙ্গ আকৃতির এ ধরনের ডিপ্লডোকাস ডাইনোসরের কঙ্কাল পাওয়া খুবই বিরল ঘটনা। কেবল ভাগ্যগুণেই তা মিলতে পারে”- ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স থেকে রয়টার্সকে ফোনে একথা বলেন, নিলাম হাউজের প্রাকৃতিক ইতিহাসবিদ এরোল ফুলার।
এ পর্যন্ত খোঁজ পাওয়া কম-বেশি পূর্ণাঙ্গ আকৃতির হাতে গোনা কয়েকটি ডিপ্লডোকাস ডাইনোসরের মধ্যে এটি অন্যতম।
জার্মান জীবাশ্মবিদরা যুক্তরাষ্ট্রে এ ডাইনোসরের কঙ্কাল খুঁজে পাওয়ার পর এটিকে নেয়া হয় হল্যান্ডে। সেখানে এটিকে পরিস্কার করে এবং এর বিভিন্ন অংশ জোড়া দিয়ে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে।
এরপরই নিলামে বিক্রি হল ডাইনোসরটি। ‘মিসটি’ কে নিয়ে এখন নতুন বাসায় উঠবেন এটির ক্রেতা।
কিন্তু বিরল এ ডাইনোসারের ফসিলটি যিনি কিনলেন তার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান। আর পরিচয় গোপন রাখতে চেয়েছেন ক্রেতা নিজেও।
