২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ওলান্দ

ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দ ও ফার্স্টলেডি ভ্যালেরি ত্রিয়ারউইলার ২০১৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয়ভাবে যুক্তরাষ্ট্র সফর করবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

১১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী।

এক বিবৃতিতে ওবামা বলেন, “দুই শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। দুটি দেশই ন্যাটোভুক্ত। আমাদের দুই দেশই অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে গণতন্ত্র, স্বাধিকার ও স্বাধীনতায় উৎসাহ যুগিয়ে যাচ্ছে।”

“এই সফরকালে আমরা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশিদারিত্বের বিষয়ে আলোচনা করবো,” বিবৃতিতে বলেন ওবামা।