হাইয়ানে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
ফিলিপাইনে তাণ্ডব চালানো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের দু’সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি জানায়, হাইয়ানে ৫ হাজার ২০৯ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে সর্বশেষ হিসাবে জেনেছে তারা। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।
ফিলিপাইনে হাইয়ানই এ যাবৎকালের বচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯১ সালে দেশটিতে বন্যায় ৫ হাজার ১০১ জনের মৃত্যু হয়।
