ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৫
ইরাকের উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যস্ত বাজারে গাড়িবোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
রাজধানী বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে দিয়ালা প্রদেশের সাদিয়ায় বৃহস্পতিবার দুপুরে এ হামলা হয় বলে জানিয়েছে শহরের মেয়র এবং কয়েকটি হাসপাতাল সূত্র।
শাকসবজি ভর্তি একটি ট্রাকে বোমা রাখা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে শিয়া পরিচালিত সরকারকে দুর্বল করে দেয়ার জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট সুন্নি জঙ্গিরা প্রায়ই এ ধরনের হামলা চালায়।
প্রতিবেশী দেশ সিরিয়ায় সংঘাতের কারণে জঙ্গি গ্রুপগুলোর তৎপরতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা।
