বিদ্রোহী শহর ‘কারা’ পুনর্দখল করেছে সিরীয় বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দামেস্কর ৮০ কিলোমিটার উত্তরে কালামাউন পার্বত্যাঞ্চলে কৌশলগত বিদ্রোহী শহর ‘কারা’ পুনর্দখল করেছে।
রাষ্ট্রীয় টিভি মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সিরীয় সেনাবাহিনী শুক্রবার এ অভিযান চালায়। একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা বার্তা সংস্থা বলেছে, “সেনাবাহিনী সন্ত্রাসীদেরকে শেষ আস্তানা থেকে হটিয়ে দিয়েছে এবং তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে”।
সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে সরকারের একের পর এক জয়ের ধারায় এ শহরটিও তাদের দখলে এল।
এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো এবং দামেস্কর চারপাশের শহরগুলো দখল করে সেনাবাহিনী।
