হোয়াইট হাউসের শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভুত ক্যাল পেন
ক্যাল পেন নামে পরিচিত ভারতীয় বংশোদ্ভুত জনপ্রিয় হলিউড অভিনেতা ক্যাল পেন সুরেশ মোদিকে প্রেসিডেন্টের ‘আর্টস এন্ড দ্য হিউম্যানিটিজ কমিটি’র সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার প্রথম মেয়াদেও ক্যাল পেন হোয়াইট হাউসের সঙ্গে যুক্ত ছিলেন।
সোমবার ওই কমিটির সদস্য হিসেবে ক্যাল পেনের নাম ঘোষণা করা হয়।
গত বছর ওবামার পুনঃনির্বাচনকালীন প্রচারণার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ক্যাল পেন। তরুণদের অনুপ্রাণিত করতে বিশেষ প্রভাব রেখেছিলেন তিনি।
তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। অভিনয়ের পাশাপাশি তিনি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত। ‘হ্যারল্ড এন্ড কুমার’ সিনেমায় কুমার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
