২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়ে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 02:21 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

এই দূর্যোগের কারণে প্রায় ৮০ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়ে বলে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার দ্য ডন জানিয়েছে।

ভিয়েতনামের কেন্দ্রীয় বন্যা ও ঝড় নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় ৪ লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুতই বন্যার পানি সরে যাচ্ছে এবং অনেকেই তাদের গৃহে ফিরে যাচ্ছে।

দেশটিতে ১৪ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়।

দেশটির মধ্যাঞ্চলীয় ৬টি প্রদেশেই বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। শুধুমাত্র বিনহ দিনহ প্রদেশেই ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৫ জন নিখোঁজ রয়েছে।

বন্যায় ৭৪ জন আহত হয়েছেন এবং ৪ হাজার ৩শ’ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

ভিয়েতনাম বন্যা ও ঝড়প্রবণ অঞ্চল। প্রতিবছরই দেশটিতে এসব দূর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়।