২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পত্রিকা ও ব্যাংকে বন্দুকধারীর হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাম-শাখার লিবারেশন পত্রিকার কার্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে একজন ফটো সংবাদিকের সহকারী গুরুতর আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

এর দু ঘন্টা পরই লা দেফেন্সে এলাকার সোচাইতে জেনারালে ব্যাংকের সদরদপ্তরের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।

গত শুক্রবার সশস্ত্র এক ব্যক্তি প্যারিসে ২৪ ঘন্টার নিউজ চ্যানেল বিএফএমটিভি কার্যালয়ে ঢুকে পড়ে। তবে গুলি চালায়নি।

পুলিশ প্যারিসের প্রধান সব গণমাধ্যমের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।
দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়।

বিএফএমটিভি এবং লিবারেশন পত্রিকা দুটি ঘটনাতেই বন্দুকধারী হামলা চালায় শিকার করার রাইফেল দিয়ে।

লিবারেশন পত্রিকা জানায়, বন্দুকধারী কার্যালয়ে প্রবেশ করার পরপরই চলে যাওয়ার সময় দুটো গুলি করে।মাথায় ক্যাপ পরা ব্যক্তিটির বয়স আনুমানিক ৪০। সে কোনো কথা বলেনি।