২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার বিরোধিতায় কেরি

ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 11:46 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বানচাল হয়ে যেতে পারে।

মার্কিন সিনেট ব্যাংকিং কমিটির সঙ্গে বৈঠককালে জন কেরি একথা বলেন।

এ ব্যাংকিং কমিটি ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। তবে আইনপ্রণেতারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন।

গত সপ্তাহান্তে জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল উল্লেখ করে কেরি বলেন, কেরি আরো বলেন, “আমরা সবাইকে শান্ত থেকে বাস্তবতা উপলদ্ধি করা এবং সংলাপ থেকে কি অর্জন করা যায় সেদিকে লক্স্য রাখতে বলব।”

আগামী ২০ নভেম্বরে আবারো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির বৈঠক আছে।

সেই বৈঠকে তেল এবং ব্যাংকিং খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে দরকষাকষি চলতে পারে বলে যুক্তি দিচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা।

তবে ইরান পরমাণু কর্মসূচিতে ছাড় দিলে এর বিনিময়ে তাদের ওপর নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেয়ার কথাও ভেবে রেখেছে ছয় জাতি।