ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৩৫
ইরাকের পূর্বাঞ্চলীয় আল-সাদিয়া শহরে আশুরার দিনে শিয়াদের ওপর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।
বোমা হামলাকারী পুলিশের পোশাক পরে শিয়া পূন্যার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
বৃহস্পতিবারের এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
এর আগে বুধবার ইরাকজুড়ে কয়েকদফা বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর জানান কর্মকর্তারা।
ইরাকে সম্প্রতি কয়েক মাসে সহিংসতা বেড়েছে। ২০০৮ সালের পর থেকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সহিংসতা দেখা দিয়েছে দেশটিতে।
